শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দুর্নীতিতে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রীর স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। সারা হচ্ছেন নেতানিয়াহুর তৃতীয় স্ত্রী। তাকে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে ইসরাইলের আদালত।

শুক্রবার ইসরাইলের অ্যাটর্নি জেনারেল এভিচাই মেনদেলব্লিত সারাকে দোষী সাব্যস্ত করে অভিযোগপত্র দেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে এক লাখ ১২ হাজার ডলার নিজের বাড়িতে ডিনার পার্টিতে খরচ করেছেন এবং পরে তা অডিটরদের কাছে গোপন করেছেন।

এছাড়া, সারা নেতানিয়াহু রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের বাড়ির জন্য আসবাবপত্র কিনেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি তার মৃত বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতালেও রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যয় করেছেন বলে সন্দেহ রয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, সারা আলাদা চারটি অভিযোগের মুখোমুখি হতে পারেন।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ