শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তানি ব্যাংককে যুক্তরাষ্ট্র ছাড়ার পরামর্শ মার্কিন প্রশাসনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাকিস্তানের বৃহত্তম বেসরকারি ব্যাংক ‘হাবিব ব্যাংক’কে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে দেশটির প্রশাসন। সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে এ নির্দেশ দেয়া হয়েছে।

হাবিব ব্যাংকের কোনো লেনদেন যেন সন্ত্রাসবাদী কার্যকলাপের সহায়ক না হয়ে ওঠে এজন্য ২০০০ সালেই নির্দেশ দিয়েছিল আমেরিকার ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেস (ডিএফএস)। কিন্তু বারবার সতর্ক করা পরও হাবিব ব্যাংক কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ নেয়নি বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।

ডিএফএস জানিয়েছে, হাবিব ব্যাংক প্রায় ১৩ হাজার এমন লেনদেন হতে দিয়েছে, যেসব লেনদেন যথেষ্ট সন্দেহজনক। সৌদি আরবের যে ব্যাংকটির সঙ্গে আল-কায়েদার যোগ রয়েছে বলে মনে করা হয়, সেই আল রাজি ব্যাংকের সঙ্গে কয়েকশো কোটি ডলারের লেনদেন করেছে হাবিব ব্যাংক। ১৯৭৮ সাল থেকে আমেরিকায় ব্যবসা করেছে হাবিব ব্যাংক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ