শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফোনালাপের পরই কাতার-সৌদির সংলাপ বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের যুবরাজ এবং কাতারের নেতার মধ্যে টেলিফোনে কথাবার্তার কিছু সময় পার না হতেই সৌদি আরবের পক্ষ থেকে সংলাপ স্থগিত করার ঘোষণা এসেছে।

সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে,  টেলিফোন সংলাপের খবর বিকৃত করা হয়েছে।সে জন্য তারা সংকট সমাধানের আলোচনা বন্ধ করে দিচ্ছে।

পর্যবেক্ষকরা বলছেন, সমস্যাটা মূলত প্রটোকল বা আনুষ্ঠানিক রীতিনীতি নিয়ে হয়েছে। দোহা থেকেই যে প্রথম ফোন করা হয়েছিল, কাতারি সংবাদমাধ্যম সেটা স্পষ্ট না করায় সৌদি আরব ক্রুদ্ধ হয়।

কাতারের আমির ও সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সাথে টেলিফোনে কথা বলার খবর বেশ সাড়া ফেলে দেয়। সংকট শুরুর পর এই প্রথমবারের মতো ফোনে কথা বলায় বিরোধ কাটানোর পথে একটা অগ্রগতি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছিল।

দুপক্ষের মিডিয়া রিপোর্ট করে যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই সংকট নিষ্পত্তির জন্য 'আলোচনার প্রয়োজন নিয়ে কথা বলেন।'

সৌদি সংবাদ মাধ্যম জানায়, কাতারের নেতা 'সংলাপের টেবিলে বসা, এবং চারটি দেশের করা দাবি নিয়ে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন।'

কিন্তু কাতারের সংবাদ সংস্থা জানায়, 'সৌদি যুবরাজ প্রস্তাব করেছেন, দুজন দূত নিয়োগ করা হোক - যারা কোন দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ না করে বিতর্কিত ইস্যুগুলোর মীমাংসা করবেন।'

এর কিছু পর সৌদি আরব অভিযোগ করে যে কাতার সংলাপের ব্যাপারে 'সিরিয়াস নয়',এবং দু'পক্ষের যোগাযোগ স্থগিত করে দেয়া হচ্ছে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদে মদদ দেবার অভিযোগে চারটি আরব দেশ জুনের ৫ তারিখ কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, স্থল সীমান্ত বন্ধ করে দেয়, বিমান ও সমুদ্র যোগাযোগও বন্ধ করে দেয়।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ