শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইরমার আঘাত; আতঙ্কে ৬৩ লাখ বাসিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৫ মাত্রার ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইরমা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে শুরু করেছে। এর ফলে আতঙ্ক দেখা দিয়েছে পুরো ফ্লোরিডায়।

এর ফলে ৬৩ লাখ বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হয়েছে, ইরমার প্রভাবে শনিবার রাত থেকেই তুমুল ঝড়ো-হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়েছে ফ্লোরিডায়। ঝড়ের সর্বশেষ সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। রোববার সকালে পুরোপুরি শুরু হতে পারে ইরমার তাণ্ডব।

বিবিসির খবরে বলা হয়েছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গত এক সপ্তাহে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ইরমার তাণ্ডবলীলায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ইরমা আতঙ্কে ও সর্বোচ্চ পরিমাণ ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্যটির অন্তত ৬৩ লাখ বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এরা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট রাজ্যের অধিবাসীদের সতর্ক করে দিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছেন। এছাড়া ঝড়ের সময় কাউকে বাইরে থাকতে নিষেধ করেছেন।

ইরমা আতঙ্কে ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগের মুখে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান। সেইসঙ্গে বাতিল হয়ে গেছে ফ্লোরিডা থেকে সব ধরনের ফ্লাইট।

এরআগে শুক্রবার কিউবা উপকূলে আঘাত হানে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ৫ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা। এতে কিউবায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দেয়। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ