শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাল আমিরাত ও আজারবাইজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের নির্দেশে মিয়ানমারের রাখাইনে নিপীড়নের শিকার বাস্তুচ্যুত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। তবে কি পরিমাণ ত্রাণ পাঠিয়েছে আমিরাত সেটি জানা যায়নি। খবর খালিজ টাইমস

এদিকে শনিবার রোহিঙ্গাদের জন্য আজারবাইজানও ১০০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

খালিজ টাইমের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের দুঃখজনক ঘটনায় পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠিয়েছে এমিরেটস রেড ক্রিসেন্ট (ইআরসি)।

প্রেসিডেন্টের নির্দেশে এমিরেটস রেড ক্রিসেন্টের (ইআরসি) আরব আমিরাত পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান ত্রাণ পাঠিয়েছেন। বাংলাদেশে আশ্রয় নেয়া রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের মাঝে জরুরি ত্রাণ সরবরাহ করা হয়েছে।

বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলা করতে পারেন সে লক্ষ্যেই ইআরসি এই ত্রাণ বিতরণ করেছে।

এর আগে তুরস্ক ও মালয়েশিয়া রোহিঙ্গা মুসলিমদের সহায়তার ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। তুরস্ক সরকারের পাঠানো এক হাজার টন ত্রাণ ইতোমধ্যে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে বিতরণ করা হয়েছে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের পুলিশ পোস্ট ও একটি সেনাঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ব্যাপক রক্তক্ষয়ী অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর এই অভিযানে রোহিঙ্গা স্রোতের ঢল নামছে বাংলাদেশের দিকে। সংঘাত শুরুর আগে থেকেই কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে।

এরদোগানের সঙ্গে আবদুল হামিদের বৈঠক; যে কথা হলো দুজনের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ