শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাখাইনে শক্ত অবস্থান তৈরির পথ খুঁজছে আইএস: মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের রাখাইনে আইএস শক্ত অবস্থান তৈরির পথ খুঁজছে বলে মনে করছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি হিসামুদ্দিন।

তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে সহিংসতা চালানো হচ্ছে তার জন্য দক্ষিণ এশিয়াকে চরম মূল্য দিতে হতে পারে।

রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো হত্যাযজ্ঞের প্রতিশোধ নিতে এই অঞ্চলে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা ঘাটি গারার চেষ্টা চালাতে পারে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।

দাতুক সেরি হিসামুদ্দিন সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করেই তারা নিজেদের পরিকল্পনা তৈরি করতে পারে। রাখাইনে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচতে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে ৩ লাখের বেশি রোহিঙ্গা।

নিউ স্ট্রেইটস টাইমসের এক খবরে প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, আমরা রোহিঙ্গাদের হতাশ এবং দুঃখজনক পরিস্থিতির মধ্যে ফেলে রাখতে পারি না। যদি তা করা হয় তবে তারা এসব সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। আর এর ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে চরম মূল্য দিতে হতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ