শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

স্বাধীনতা প্রশ্নে কুর্দি গণভোট প্রত্যাখ্যান করেছে ইরাকি পার্লামেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইরাকের পার্লামেন্ট কুর্দিস্তানের স্বাধীনতা নিয়ে প্রস্তাবিত গণভোট প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার পার্লামেন্টের অধিকাংশ এমপি গণভোটের বিপক্ষে ভোট দেন। এ সময় প্রতিবাদে আসন ছেড়ে বেরিয়ে যান কুর্দিস্তানের পার্লামেন্ট সদস্যরা।

ইরাকি পার্লামেন্টের স্পিকার সালিম আল-জাবুরি পরে বলেন, এ ভোটের মাধ্যমে সরকারকে একটা বার্তা দেওয়া হয়েছে। আর তা হচ্ছে, দেশের সংহতি ধরে রাখতে সরকারকে সব ধরনের পদক্ষেপ নিতে হবে।

কুর্দি নেতাদের সঙ্গে আন্তরিক আলোচনা শুরু করতে হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে এমপি আম্মার তোমা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অসাংবিধানিক গণভোট দেশের নিরাপত্তা ও সামাজিক সমস্যার সৃষ্টি করবে যা দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে।

আগামী ২৫ সেপ্টেম্বর ইরাকের কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু ইরাকের কেন্দ্রীয় সরকার এর বিরোধিতা করছে।

এছাড়া তুরস্ক ও ইরানের মতো প্রভাবশালী আঞ্চলিক দেশগুলোও এই গণভোটের বিরোধী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গত আগস্টে ইরাকি কুর্দিস্তানের গণভোট বাতিলের আহবান জানিয়েছিলেন । তিন দশক ধরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে)। তাদেরকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে তুরস্ক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ