শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সহিংসতা বন্ধে একমত নিরাপত্তা পরিষদ, প্রত্যাবর্তনে চীনের আপত্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও মিয়ানমারের পক্ষ ভেটো ক্ষমতা প্রয়োগ করলো চীন। আজ মিসরের উত্থাপিত রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ক একটি বিল প্রত্যাখ্যান করেছে চীন।

তবে চীনসহ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্র দীর্ঘমেয়াদে রোহিঙ্গা সংকট নিরসনে একমত পোষণ করেছ।

বিপন্ন ওই জনগোষ্ঠীর মানুষদের রাখাইন রাজ্যে ফেরার অধিকার সংক্রান্ত একটি প্রস্তাব নাকচ করে দেয় চীন। নিউজ এশিয়া জানিয়েছে, নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে মিসর ওই প্রস্তাবটি উত্থাপন করেছিল।

বুধবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে প্রথমবারের মতো একমত হয় এর ১৫টি সদস্য রাষ্ট্র। বিগত নয় বছরে এবারই প্রথমম সব সদস্য দেশ একমত পোষণ করতে পারলো।

মিয়ানমারের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। দুই দেশেই অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। মিয়ানমারের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীন। জাতিসংঘের কূটনীতিকদের অভিযোগ, এর আগেও রোহিঙ্গা-সংকটকে জাতিসংঘের শীর্ষ কাউন্সিলে উত্থাপনে বিরোধিতা করে বেইজিং।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ