শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তসলিমা ভারতে থাকতে পারলে রোহিঙ্গারা কেন পারবে না: মোদিকে ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা শরণার্থী বিতাড়ন ইস্যুতে ভারতের ‘মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তসলিমা আপনার বোন হতে পারলে রোহিঙ্গারা ভাই হবে না কেন?’ আজ (শুক্রবার) ভারতের হায়দরাবাদে এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।

ভারতে আশ্রয় নেয়া ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের কেন্দ্রীয় সরকার মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় ওয়াইসি বাংলাদেশ থেকে ভারতে বাস করা ইসলামবিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিন প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তসলিমা যদি ভারতে বাস করতে পারেন তাহলে রোহিঙ্গারা কী ভারতে থাকতে পারেন না?

তামিলনাড়ুতে বসবাসকারী শ্রীলঙ্কার শরণার্থীদের প্রসঙ্গে ওয়াইসি বলেন, ‘সন্ত্রাসবাদ’ ছড়ানোর অভিযোগ থাকলেও তাদের ভারতে থাকতে দেয়া হয়। দলাই লামা তিব্বত থেকে পালিয়ে হিমাচল প্রদেশের ধরমশালায় আশ্রয় পেয়েছেন। বাংলাদেশের চাকমা অঞ্চলের শরণার্থীরা অরুণাচলে আশ্রয় পেয়েছেন। তাহলে রোহিঙ্গারা আশ্রয় পাবেন না কেন?

তিনি বলেন, ভারত জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ চায় কিন্তু এখানে এক সুপার পাওয়ার হিসেবে ভারতের এই পদক্ষেপ হবে?

ওয়াইসি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, ‘আপনারা কোন আইনের ভিত্তিতে তাদের ফেরত পাঠাবেন? এসব রোহিঙ্গা মুসলিমের কাছে জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের পরিচয়পত্র রয়েছে। যারা সর্বস্ব হারিয়েছে তাদের ফেরত পাঠানো কী ধরণের মানবতা?’

শ্রীলংকার তামিল শরণার্থীদের প্রসঙ্গ তুলে ধরে ওয়াইসি বলেন, ‘এসব তামিলদের বিরুদ্ধে শ্রীলঙ্কায় সন্ত্রাসী কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগ ছিল কিন্তু তাদের কী ভারত সরকার ফেরত পাঠিয়ে দিয়েছে? এসব শরণার্থী আজও ভারতে বাস করছে।’

তিনি বলেন, ‘আমি আশা করছি ভারত সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের শিশুদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ দেবে। কারণ, আমাদের সংবিধানে সমতার অধিকার শুধু দেশবাসীকেই দেয়া হয়নি, তা শরণার্থীদের জন্যও।’

মিয়ানমার থেকে চরম জুলুম-নির্যাতন ও গণহত্যার শিকার হওয়া রোহিঙ্গা মুসলিমরা সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের মতে ওই সংখ্যা ৪০ হাজার হবে। কিন্তু সরকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর জন্য পদক্ষেপ নেয়ায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ