শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফিলিপাইনে মার্কিন বিরোধী বিক্ষোভ: ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ(শুক্রবার) দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

আমেরিকা রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসবাদ চালাচ্ছে বলে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা অভিযাগ করেন। পাশাপাশি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিয়ান্দানাওয়ে ওয়াশিংটনের সামরিক হস্তক্ষেপের নিন্দা করেন তারা। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানে ফিলিপাইনের সেনাবাহিনীকে সহায়তার অজুহাতে সেখানে মার্কিন সেনা পাঠানো হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারী মুসলমানরা পরে জামায়াতে নামাজ আদায় করেন।

দেশটি থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতের্তের কুশ পুত্তলিকা পোড়ায়।

পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ