শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, এতে হস্তক্ষেপ নয়: বলল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গা ইস্যুতে চীনের পর এবার মিয়ানমারের পক্ষে অবস্থান নিল রাশিয়াও। দেশটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে অন্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে।

গতকাল শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাকারভ এই আহবান জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তা দেশটির ভেতরে ধর্মীয় সংঘাত সৃষ্টি করতে পারে। আমরা আন্ত:ধর্মীয় সংলাপের ওপর জোর দিচ্ছি।

রাশিয়া জানিয়েছে, ঘর-বাড়ি ছাড়া মানুষদের ফিরিয়ে নিতে মিয়ানমার পদক্ষেপ নিচ্ছে।

এদিকে মিয়ানমারে অবিলম্বে সেনা অভিযান স্থগিত ও রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এমনকি গত বুধবার তার এই আহ্বানের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাখাইনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অতিরিক্ত সহিংসতার খবরে উদ্বেগ জানিয়ে একটি প্রস্তাবও পাস হয়েছে।

মিয়ানমারের ভেতরের অংশ বললেও এ গণহত্যার বিষয়টি কিভাবে দেখা হবে তা নিয়ে কিছু বলেনি রাশিয়া। যদিও  এর আগে দেশটি সিরীয় যুদ্ধে অংশ নিয়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ