শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মিয়ানমার সেনাপ্রধানের ঔদ্ধত্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা উপর গণহত্যা চালানো মিয়ানমারের সেনাপ্রধান আন্তর্জাতিক সব আহ্বানের মুখেও ঔধ্যত্ব দেখালেন। নতুন করে তিনি দেশবাসীর প্রতি রোহিঙ্গা ইস্যুতে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, এই দেশে তাদের কোনো শেকড় নেই।

শনিবার জেনারেল মিন অং হায়াং তার সরকারি ফেসবুক পেইজে বলেন, উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে তাদের নির্মূল অভিযানের লক্ষ্য রোহিঙ্গা জঙ্গিদের বের করে দেয়া যারা গত ২৫ আগস্ট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছিল।

তিনি বলেন, তারা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি চাচ্ছে। কিন্তু তারা কখনই মিয়ানমারের জাতিগত গ্রুপ নয়। আর আমাদের এই সত্য প্রতিষ্ঠায় এক হওয়া উচিত। তবে রাখাইন রাজ্যের এ সহিংসতা পুরো সীমান্তকে গ্রাস করে নিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, লুণ্ঠন, জ্বালাও পোড়াওয়ের কারণে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম নিজের ভিটে মাটি ছেড়ে বাংলাদেশে পাড়ি জমাচ্ছে।

এ পর্যন্ত চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ প্রেক্ষাপটে জাতিসংঘ নেতৃবৃন্দ একে জাতিগত নিধন হিসেবে বর্ণনা করেছে। -বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ