শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সুচিকে নির্যাতন বন্ধ ও রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান ট্রুডোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন, বর্বরতা অবিলম্বে বন্ধ করে তাদের নাগরিকত্ব দেয়অর আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

অং সান সুচিকে সোমবার এক চিঠিতে এ আহ্বান জানান ট্রুডা। এর আগে তিনি ফোনেও সুচিকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার, নিপীড়ন বন্ধ দাবি জানিয়েছিলেন।

কানাডিয়ান প্রেস থেকে জানা যায়, উক্ত চিঠিতে জাস্টিন দ্রুত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা এবং সেই সাথে রোহিঙ্গাদের দেশে ফিরে নেয়া, তাদের নাগরিকত্ব অধিকার ফিরিয়ে দেয়ার দৃঢ় আহ্বান জানান।

তিনি চিঠিতে আরো উল্লেখ করেন- আপনি শান্তিতে নোবেল বিজয়ী হয়ে বহির্বিশ্বে সম্মান পেয়েছেন, আপনি একজন সম্মানজনক কানাডিয়ান। তারপরও মিয়ানমারের শক্তিশালী সামরিক বাহিনী রোহিঙ্গাদের হত্যা নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেয়া, চার লাখ মানুষকে জবরদস্তিমূলক বাংলাদেশে বিতাড়িত করার মতো নিষ্ঠুর নিপীড়নের মুখে আপনার ক্রমাগত নীরবতা আপনার সাথী কানাডিয়ানরা গভীর বিস্মিত, হতাশ এবং অত্যন্ত বেদনাক্রান্ত। তাই অনুরোধ, মানবাধিকার নিশ্চিত করে তাদের পাশে দাঁড়ান এবং মিয়ানমারকে একটি জাতিগত বিভক্তি থেকে রক্ষা করেন।

আরাকান স্বাধীন করেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে: জমিয়ত ইউকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ