শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্প, নিহত ১৩৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে মেক্সিকোতে ভয়াবহ। ৭.১ মাত্রার ভূমিকম্পের মোরেলাস ও পুয়েবলা রাজ্যের ব্যাপক ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া গেছে। এ পর্যন্ত ১৩৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং ধ্বংসস্তুপের নিচে এখনো আটকা পড়ে আছে অসংখ্য মানুষ। রাজধানী মেক্সিকো সিটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মাঝে আহতদের খুঁজছেন। এদিকে, দুর্যোগে ধসে পড়া এক স্কুল ভবনে শিশুরা আটকে পড়ার খবর পাওয়া গেছে।

৩২ বছরের মধ্যে এটাই উত্তর আমেরিকার সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প।

মেক্সিকো ভূমিকম্পনপ্রবণ দেশ। চলতি মাসের শুরুতেই ৮.১ মাত্রার এক ভূমিকম্প হয়েছিল এ দেশের দক্ষিণে। এতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯০ জন।

মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।

মোরেলোস রাজ্যে ৬৪ জন ও পুয়েবলো রাজ্যে ২৯ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এছাড়া মেক্সিকো সিটিতে ৩৬ জন ও মেক্সিকো রাজ্যে ৯ জন মারা গিয়েছেন।

বিদ্যুৎ ও ফোনের লাইন ধসে পড়ায় মেক্সিকোর রাজধানীতেই প্রায় দুই মিলিয়ন মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। গ্যাসের পাইপ ভেঙে যাওয়ায় নাগরিকদের রাস্তায় ধূমপান করতে নিষেধ করা হয়েছে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ