শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের শক্তিশালী পদক্ষেপ চান ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট জে ট্রাম্প মিয়ানমারের রোহিঙ্গা সংকটের নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে শক্তিশালী ও দ্রুত পদক্ষে নেওয়ার আহবান জানিয়েছেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বুধবার ট্রাম্পের এই আহবানের কথা জানিয়েছেন।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্যে মাইক পেন্স মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধের আহবান জানায়।অন্যথায়, “এটা ঘৃণা ও বিশৃঙ্খলার বীজ বপন করবে, যা প্রজন্মের পর প্রজন্ম ওই অঞ্চলকে গ্রাস করতে পারে এবং আমাদের সবার জন্যই হুমকি হয়ে উঠতে পারে,” বলে সতর্ক করেছেন তিনি।

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের হামলার জবাবে সেনাবাহিনীর চলমান অভিযানে গত প্রায় এক মাসে চার লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের গ্রামগুলোতে পরিকল্পিতভাবে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে। রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ