শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আন্তর্জাতিক রাজনীতিতে নতুন দুর্বৃত্ত ট্রাম্প: রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানকে ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র বলায় টাম্পকে একহাত নিলে রুহানি। জাতিসংঘের ৭২ তম অধিবেশনের সাধারণ পরিষদে তিনি ট্রাম্পের তীব্র সমালোচনা করেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন দুর্বৃত্ত ট্রাম্প। রুহানি বলেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি হয়েছিল, সেই চুক্তির লঙ্ঘন কোনও দেশ করলে তাকে ‘চূড়ান্ত পরিণতি’ বরণকরতে হবে।

রুহানি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ইরানের জনগণের বিরুদ্ধে অজ্ঞতাপূর্ণ, কুৎসিত ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন যা ছিল মিথ্যা তথ্য ও ভিত্তিহীন অভিযোগে পরিপূর্ণ। এ ধরনের বক্তব্য জাতিসংঘের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে, মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প মধ্যপ্রাচ্যে ‘অস্থিতিশীল কার্যক্রম’র জন্য ইরানকে অভিযুক্ত করেন। তিনি আরো বলেছেন, প্রতিবেশী দেশগুলো সম্প্রতি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও অর্থায়ন বন্ধের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে ইরান তার বিপরীতে রয়েছে।

জবাবে প্রেসিডেন্ট রুহানি বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া সমঝোতা বা জিসিপিওএ একটি আন্তর্জাতিক চুক্তি যার প্রতি সমর্থন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তিনি আরো বলেছেন, জেসিপিওএ বাতিলের বিষয়ে ইরান কখনো প্রথম দেশ হবে না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ