শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় নিহত ৩, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জম্মু-কাশ্মিরে দুটি আলাদা গেরিলা হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত ও সিআরপিএফ জওয়ানসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত জন আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্য।

আজ (বৃহস্পতিবার) দুপুরে সন্দেহভাজন অজ্ঞাত গেরিলা হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। বেলা পৌনে ১২টা নাগাদ গেরিলারা দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালে একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড নিক্ষেপ করলে পিঙ্কি কৌর, গুলাম নবী এবং মুহাম্মদ ইকবাল খান নামে তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনার ১৫ মিনিট পরে দুপুর ১২ টা নাগাদ গেরিলারা ত্রাল বাস স্ট্যান্ডের কাছে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে সিআরপিএফের ১৮০ ব্যাটেলিয়ানের ৭ জওয়ান আহত হন। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ