শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে বাংলাদেশে পৌঁছল ইরানি বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নারকীয় নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে চলে আসা  রোহিঙ্গা মুসলমানদের জন্য ইরানের মানবিক ত্রাণবাহী দ্বিতীয় কার্গো বিমান বাংলাদেশে পৌঁছেছে।

আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ৩০ টন ত্রাণ নিয়ে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বার্তা সংস্থা পার্সটুডে ইরানের রেড ক্রিসেন্টের প্রধান আমির মোহসেন জিয়ায়ী এর বরাত দিয়ে জানায়,] রোহিঙ্গাদের জন্য পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৩০০ তাঁবু, ৫ হাজার ৫০০ কম্বল, ১০ হাজার টিনজাত খাবার এবং এক টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রোহিঙ্গা মুসলমানদের জন্য ইরানের প্রথম ত্রাণবাহী কার্গো বিমান বাংলাদেশে পৌঁছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রাণ বিতরণের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।

ইরানের রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোর্তেজা সালিমি ‌এর আগে জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য মোট ১৫০ টন সাহায্য পাঠানো হবে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ