শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গাদের ত্রাণবহরে পেট্রলবোমা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আন্তর্জাতিক রেডক্রস এর ত্রাণবহর ঠেকাতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সরবরাহ করার জন্য সংস্থাটি রাখাইনে যাচ্ছিল।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রথম আলো জানায়, গতকাল বুধবার রাতে রাখাইনের রাজধানী সিতেতে রেডক্রসের কর্মীরা বিভিন্ন ত্রাণসামগ্রী নৌকায় তুলছিলেন। এই ত্রাণসামগ্রী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় রোহিঙ্গাবিরোধী শত শত বিক্ষোভকারী সেখানে হাজির হয়ে ত্রাণকর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁদের কারও কারও হাতে লাঠি ও রড ছিল। একপর্যায়ে পেট্রলবোমাও নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শী ও মিয়ানমারের সরকারি দপ্তর থেকে জানানো হয়, খবর পেয়ে অন্তত ২০০ পুলিশ সদস্য ঘটনাস্থলে হাজির হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা ফাঁকা গুলি ছোড়েন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার সময় অন্তত আটজন আহত হন।
রেডক্রসের একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ত্রাণকর্মী কেউ আহত হননি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর বেশ কয়েকটি চৌকিতে হামলা হয়। এর জের ধরে সেখানে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনা ও পুলিশ। গুলি-আগুনে নিহত হয় অন্তত এক হাজার রোহিঙ্গা। অভিযানের মুখে প্রাণভয়ে সোয়া চার লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। রাখাইনে কিছু রোহিঙ্গা এখনো থাকলেও তারা খাদ্যসংকটে পড়েছে। প্রাণভয়ে বাইরে বের হচ্ছে না। এই পরিস্থিতিতে সেখানে ত্রাণ সরবরাহের উদ্যোগ নেয় রেডক্রস।

রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ