শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

৯৪ টন ত্রাণ নিয়ে সৌদির বিমান বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মগ সেনাবাহনীর নারকীয়  নির্যাতনের হাত  থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের জন্য এবার ৯৪ টন ত্রাণ পাঠিয়েছে সৌদি আরব।

শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এসব ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।

সৌদি দূতাবাসের কর্মকর্তা আমির ওমর সেলিম জেলা প্রশাসকের হাতে এসব ত্রাণ হস্তান্তর করেন। সৌদি আরবের ত্রাণ সহায়তা নিয়ে একটি বিমান বৃহস্পতিবার গভীর রাতে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার রমিজ আলম জানিয়েছেন, পাঠানো ত্রাণের মধ্যে চিনি, ময়দা, খেজুর, তাবু, কম্বলসহ বিভিন্ন পণ্য রয়েছে।

এর আগে মিয়ানমারের শরণার্থীদের জন্য মরক্কো, ভারত, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ত্রাণ সহায়তা পাঠিয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ