শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনীর কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ উখিয়া থেকে

রোহিঙ্গা শরনার্থী শিবিরে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সকাল থেকে ক্যাম্পগুলোতে শুরু হয়েছে সেনা কার্যক্রম। এরই মধ্যে ক্যাম্পের সার্বিক নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

এতোদিন সাধারণ জনগণ নিজেদের ইচ্ছেমতো ত্রাণ দিলেও আজ থেকে তা আর হচ্ছে না। সকাল থেকে ত্রাণ নিয়ন্ত্রণ সেল বসিয়ে ত্রাণবাহি গাড়ির নিয়ন্ত্রণ নিচ্ছে সেনা সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে সকল ত্রাণবাহী গাড়ি পার্কিং করে রেজিস্ট্রেশন করা হচ্ছে।

সেনা টিমে দায়িত্বে থাকা মেজর আজিজ বলেন, আমরা ইতোমধ্যে ক্যাম্পগুলোতে কার্যক্রম শুরু করে দিয়েছি। ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শরনার্থী রেজিস্ট্রি করা হচ্ছে। দেশ-বিদেশ ও বিভিন্ন সংস্থা থেকে আসা ত্রাণগুলো এখন থেকে আমরা বিতরণ করবো।

তিনি আরো বলেন, খাদ্য, বস্ত্র ও মেডিসিন আমাদের নিয়ন্ত্রণে সমভাবে বন্টন করা হবে। আমরা চেষ্টা করবো যেনো একটা রহিঙ্গাও ক্ষুধার্ত না থাকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ