বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করা সময়ের দাবি: যশোবন্ত সিনহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের সাবেক কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী বিজেপি নেতা যশোবন্ত সিনহা ভারত অধিকৃত কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতীয় সেনাদের ব্যারাকে ফিরে যাওয়া উচিত।

হায়দরাবাদে কাশ্মীর ইস্যুতে সোমবার এক আলোচনায় তিনি এ কথা বলেন।

তার মতে, সেখানে সন্ত্রাসবাদবিরোধী অভিযানের দায়িত্ব পুলিশ ও সিআরপিএফের হাতে তুলে দেয়া উচিত। তা হলে সেখানকার মানুষের জন্য তা মলমের মতো কাজ করবে।

যশোবন্ত সিনহা বলেন, ‘কাশ্মীর একটি রাজনৈতিক সমস্যা। সেখানকার মানুষের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী সংলাপ শুরু করা উচিত। জম্মু-কাশ্মীরের অধিকাংশ মানুষ স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই বার্তাকে স্বাগত জানিয়েছেন, যাতে তিনি কাশ্মীর সমস্যা সমাধান গুলি অথবা গালিতে নয়; বরং কাশ্মীরিদের আলিঙ্গনের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছিলেন।’

‘কাশ্মীরি জনতা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। কেন্দ্রীয় সরকার যেদিন সংলাপ শুরু করার আগ্রহ দেখাবে এবং সেখানকার লোকেদের সঙ্গে আলোচনা হওয়ার কথা ঘোষণা করবে, তখন থেকে রাজ্যের পরিস্থিতির নাটকীয়ভাবে উন্নতি হবে’ বলেও যশবন্ত সিনহা মন্তব্য করেন।