বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ছুটি নিয়েছেন প্রধান বিচারপতি: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ক্যান্সারসহ নানাবিধ রোগে আক্রান্ত হওয়ায় প্রধান বিচারপতি ছুটি নিয়েছেন। ছুটির দরখাস্তে তিনি এসব রোগের কথা উল্লেখ করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, বিচারবিভাগ স্বাধীন হওয়ার পর প্রধান বিচারপতি নিজের ছুটি নিজেই নিয়ে থাকেন। এটিই সাংবিধানিক নিয়ম। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি অসুস্থ হওয়ায় দায়িত্ব পালনে যদি অপারগতা প্রকাশ করেন, তাহলে একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিতে হয়। আর এই বিষয়টি রাষ্ট্রপতিকে জানাতে হয়।

তিনি বলেন, প্রধান বিচারপতির ছুটি ও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপনটি আইন মন্ত্রণালয়ে থেকে জারি করা হয়। পরে প্রধানমন্ত্রী হয়ে তা রাষ্ট্রপতির কাছে যায়।

আইনমন্ত্রী বলেন, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই প্রধান বিচারপতির ছুটি ও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এটা নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

প্রধান বিচারপতির দায়িত্বে আবদুল ওয়াহ্হাব মিঞা: বিচার কার্যক্রম শুরু