শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পেলেন সাবের হোসেন চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ লাভ করেছেন সংসদ সদস্য ও ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ খেতাবে ভূষিত করেন।

ক্রেমলিন ও মস্কোর বাংলাদেশ দূতাবাসের পৃথক বিবৃতিতে একথা বলা হয়।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট আইপিইউ’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীকে অর্ডার অব ফ্রেন্ডশীপ সম্মানে ভূষিত করেছেন।

এতে বলা হয়, ইন্টার-পার্লামেন্টারী সম্পর্কের উন্নয়ন, রাশিয়ার ফেডারেল এসেম্বলী ও আইপিইউ’র মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সমঝোতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়।

বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ঐতিহাসিক সেন্ট পিটার্সবার্গ নগরীতে আইপিইউ’র ১৩৭ তম সম্মেলনের প্রাক্কালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবের হোসেনসহ দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকজন এই পদক লাভ করেন।

সম্প্রতি উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন ও যুক্তরাষ্ট্রের সেক্রেটারী অব স্টেট রেক্স টিলারসন এই পদকে ভূষিত হন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নেতৃত্বে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধিদল আইপিইউ’র ১৩৭তম সম্মেলনে যোগ দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ