সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সীমান্তে অপেক্ষায় থাকা রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ৪ দিন ধরে কক্সবাজারের উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে নোম্যান্স ল্যান্ডে অপেক্ষায় থাকা রোহিঙ্গারা প্রবেশ করছে বাংলাদেশে। এদিকে, মিয়ানমার থেকে আসা হাজার হাজার রোহিঙ্গা যেন, অন্যদিকে ছড়িয়ে যেতে না পারে, এ জন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ সহায়তা দেয়ার পর তাদের সরিয়ে নেয়া হচ্ছে কুতুপালং আশ্রয় শিবিরে।

চারদিন নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢোকার সুযোগ পেয়েছে হাজার হাজার রোহিঙ্গা। সকাল ১০ টা থেকে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তের নো ম্যানস ল্যান্ড অতিক্রম করে তারা বাংলাদেশের মূল ভূখণ্ডে আসেন। গত সোমবার তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধার কারণে তা সম্ভব হইনি।

রোহিঙ্গারা বলেন, 'আমাদের পাড়ার সবকিছু পুড়িয়ে দিয়েছে। আমরা কিছুই করতে পারি নাই। তাই চলে এসেছি। আমাদের জায়গা জমি কিছুই নেই। রাত হলেই তারা সবকিছু পুড়িয়ে দেয়। মা-বোনদের বাঁচাতে তাই চলে এসেছি।'

উল্লেখ্য গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারে সংঘাত শুরু হওয়ার পর রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়। এরমধ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ৫ লাখ ত্রিশ হাজারের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আর পহেলা অক্টোবরের পর থেকে শুরু হয়েছে আবারো রোহিঙ্গা ঢল। যা এখনও অব্যাহত রয়েছে।

আরএম

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ