শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গাদের কারণে পরিবেশগত কোনো ক্ষতি হয় নি: পরিবেশ ও বন মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মন্জু বলেছেন,  ‘রোহিঙ্গাদের কারণে পরিবেশগত তেমন কোনও ক্ষতি হয়নি। সামান্য ক্ষতি হলেও মানবিক বিবেচনায় তা মেনে নিতে হবে।’

আজ বুধবার উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আংশিক ক্ষতি হলেও মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ের জন্য সরকার সবকিছুই করবে।’

তিন হাজার একর বনভূমিতে সংকুলান না হলে প্রয়োজনে ১০ হাজার একর বনভূমি রোহিঙ্গাদের জন্য বরাদ্দ দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গাদের জন্য পরিবেশ, দেশ, জনগণ ও বনভূমির ‘সামান্য ক্ষতি’ হলেও তা মানবিক কারণে মেনে নিতে হবে বলে জানান মন্ত্রী।

এরপর মন্ত্রী উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পরিদর্শন করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ