শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইরান ও বাংলাদেশ পরস্পরে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরান ও বাংলাদেশ পরস্পরের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে।

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ওয়ায়েজি দেহনাভি ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এই আগ্রহ প্রকাশ করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ঢাকায় আন্তর্জাতিক থিয়েটার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ওয়ায়েজি বলেন, জাতিগুলোর মধ্যে মৈত্রির একটি শক্তিশালী বন্ধন হচ্ছে শিল্প। এ ছাড়া, পারস্পরিক সহাবস্থানের স্লোগান প্রচার ও পরস্পরের সংস্কৃতিকে তুলে ধরার সর্বোত্তম মাধ্যমও হচ্ছে শিল্প।

সিনেমা ও থিয়েটার শিল্পে ইরানের অগ্রগতির কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর তেহরানের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করতে ঢাকার আগ্রহের বিষয়টি তুলে ধরেন।

ঢাকায় অনুষ্ঠানরত আন্তর্জাতিক থিয়েটার উৎসবে ইরান, নরওয়ে, মিশর ও চীন অংশগ্রহণ করছে। সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ