শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


রাজধানীর কাকরাইলে মা ছেলের গলাকাঁটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
ডেস্ক

রাজধানীর কাকরাইলে একটি বাসায় মা ছেলে গলাকেটে হত্যার শিকার হয়েছেন।

বুধবার (১ নভেম্বর) রাত ৭ টায় কাকরাইল ৭৯/১, মায়াকানন নামের এক বাসা এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ভবনের মালিক আব্দুল করিমের স্ত্রী শামসুন্নাহার ও তার ছোট ছেলে শাওন। বাড়ির মালিক করিম তখন ঘরে ছিলেন না। তিনি ব্যবসা করেন। শাওনের মাথার কাছে একটি ছুরি পড়ে ছিল বলে জানান তিনি।

সন্ধ্যায় ওই ভবনে মা-ছেলে হত্যাকাণ্ডের খবর শুনেই পুলিশ ঘটনাস্থলে যায় বলে ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন।

এই ঘটনা তদন্তে স্থানীয় কয়েকজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। ওই বাড়ির মালিক আব্দুল করিমকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ