রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক

মালয়েশিয়ায় স্থায়ী আশ্রয় পেলেন জাকির নায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন আলোচিত ইসলামি স্কলার জাকির নায়েক। ঢাকার হলি আর্টিজেনে হামলার পরপর তার বেশ কিছু অভিযোগ তোলা হয়। সে সময় থেকেই তিনি বিভিন্ন দেশে অবস্থান করছিলেন।

তবে ভারত শিগগির জাকির নায়েককে হস্তান্তরের অনুরোধ জানাবে ভারত। শুক্রবার (০৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রাভেশ কুমার এমন তথ্যই জানান।

তিনি বলেন, ভারত খুব শিগগির আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়াকে অনুরোধ জানাবে। আগামী দুই সপ্তাহের মধ্যে অনুরোধ জানানোর পর বিষয়টি পরিষ্কার হবে।

জাকির নায়েকের বিরুদ্ধে ধর্মীয় বক্তৃতার মাধ্যমে তরুণদের সন্ত্রাসে উদ্বুদ্ধ করার অভিযোগপত্র দাখিল করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

জাকির নায়েক এক সফরে সৌদি আরব যাওয়ার পর তার বিরুদ্ধে ভারতের একাধিক মামলা হয়। পরে তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ