রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক

ইরাক ও সিরিয়ার সব সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস করবো: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইরাক এবং সিরিয়ায় থাকা সব সন্ত্রাসী ক্যাম্প তুরস্কের নিরাপত্তা বাহিনী ধ্বংস করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

শুক্রবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে এরদোগান বলেন, তুরস্ক তার সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

উত্তর সিরিয়ায় তুরস্কের সহায়তায় ‘ফ্রি সিরিয়ান আর্মি’র আইএস বিরোধী অভিযান ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ এর কথা স্মরণ করিয়ে দিয়ে এরদোগান বলেন, ‘ইরাক এবং সিরিয়ায় আমরা যে সমস্ত সন্ত্রাসী ক্যাম্প সনাক্ত করেছি তার প্রতিটি ক্যাম্প আমরা ধ্বংস করবো।’

তিনি বলেন, ‘আমাদের দেশ ও জাতিকে বাঁচিয়ে রাখার চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়।’

 

সূত্র: আনাদুলো এজেন্সি-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ