রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক

গরুর বিরিয়ানী বিক্রির অপরাধে ৭ মুসলিম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
সহ-সম্পাদক

ভারতে গরুর বিরিয়ানি বিক্রির অপরাধে ৭ মুসলিমকে গ্রেফতার করা হয়েছে৷ গতকাল সোমাবর ভারতের হরিয়ানা প্রদেশের মেওয়াত এলাকায়েএ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জনা যায়,   মেওয়াতের ফিরোজপুর ঝরকা থানায় অভিযুক্তদের নামে প্রকাশ্যে গরুর গোশতের বিরিয়ানী বিক্রির অভিযোগ দায়ের করা হলে ঘটনা স্থলেে তাদেরকে গ্রেফতার করা হয়েছে৷

দায়েরকৃত এফআইআর অনুযায়ী ওকিল, সাজ্জাদ, হাকিম, জামশেদ, এরশাদ, ফারুক এবং ইস্রায়ীল এর  নাম গ্রেফতারী পরোয়ানায় উল্লেখ করা হয়৷

এদের মধ্যে ইস্রায়ীলের বাড়ি ফিরোজপুর ঝরকায়৷ বাকি সবার বাড়ি পার্শ্ববর্তী রওহা নামক গ্রামে৷ এদের থেকে গরুর গোশতের নমুনা নিয়ে তা সরকারি ল্যাবরেটরীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷

পুলিশের ভাষ্য মতে, হরিয়ানা গো-রক্ষা আইন ২০১৫ এবং গো-হত্যা দমন আইনে প্রত্যেকের কমপক্ষে ১০জেল হতে পারে৷

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ