রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক

বিশ্বে এত দেশ আছে জানতাম না: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে এত দেশ আছে তা আগে তার জানা ছিল না। তিনি ভূগোল ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করে আরো বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে তার পক্ষে এসব কিছু জানা সম্ভব হতো না।

এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প সোমবার জাপান পৌঁছে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আগে বিশ্বের এত দেশ সম্পর্কে তিনি কোনো জ্ঞান রাখতেন না; প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিনন্দন বার্তা পাওয়ার পর তিনি এ সম্পর্কে ধারণা পেয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রীর শিনজো অ্যাবের সঙ্গে গত বছরের নভেম্বর মাসে নিউ ইয়র্কে এক সভায় পরিচিত হওয়ার ঘটনাও তিনি উল্লেখ করেন। ট্রাম্প অকপটে স্বীকার করেন, প্রেসিডেন্ট হওয়ার আগে তার কোনো অভিজ্ঞতা ছিল না এবং এসব বিষয়ে তিনি কতটা অনভিজ্ঞ ছিলেন।

ট্রাম্পের এসব বক্তব্যা জাপানের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে এবং অনেকে এ নিয়ে ঠাট্টা-মস্করা করছেন।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ