বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম শহরের সরদারপাড়ায় নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে  বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, নির্বাচন করতেও দেবে না।

আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা নির্বাচনে যাব। তবে নির্দলীয় সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে চাইলে দেশের জনগণকে নিয়ে প্রতিহত করা হবে। কেননা বর্তমান সরকার ভোটারবিহীন সরকার। তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। রাত ৩টার সময় ব্যালট বাক্স ভর্তি হয়ে যাবে। আর বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবে না।’

রিজভী অভিযোগ করেন, উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ধ্বংসের প্রান্তে চলে এসেছে। এবার প্রলয়ংকরী বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে এই অঞ্চলের মানুষদের পরিত্রাণের ব্যবস্থা দেখছি না। সরকারের নির্লিপ্ততায় এখানকার সংকট আরও বাড়ছে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহসভাপতি মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, জেলা মহিলা দলের আহ্বায়ক রেহেনা খানম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর প্রমুখ।

 

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ