রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে ১ হাজার কোটি টাকার ৭ প্রকল্পের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থলপথে বাণিজ্য বাড়াতে ৭টি নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। এ সাত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে৮৮৫ কোটি ১০ লাখ টাকা।

প্রকল্পগুলো হলো, বিলোনিয়া, ধানুয়া-কামালপুর, গোবড়াকুড়া-কড়ইতলী, শেওলা,  ভোমরা,  রামগড়,   বেনাপোল স্থলবন্দর উন্নয়ন প্রকল্প।

এছাড়া আরও ১ হাজার ৬৮৭ কোটি ৪২ লাখ টাকার নতুন পাঁচটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বল হয়েছে, সরকার যে প্রকল্পগুলো গ্রহণ করেছে, এর মধ্যে তিনটি প্রকল্প এখনও অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

এর মধ্যে ৩৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বিলোনিয়া স্থলবন্দর উন্নয়ন প্রকল্প, ৭১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ধানুয়া-কামালপুর স্থলবন্দর উন্নয়ন প্রকল্প ও  ৬৭ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে গোবড়াকুড়া-কড়ইতলী স্থলবন্দর উন্নয়ন প্রকল্প।

স্থলবন্দরে এক হাজার ৩২১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে হেভি স্টেকইয়ার্ড, খালি ট্রাক ও আমদানি করা চেসিস রাখার জন্য আলাদা টার্মিনালসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের প্রাক-উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। একই স্থলবন্দরে ১৮১ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে বেনাপোলে কার্গো ভেহিকল টার্মিনাল নির্মাণের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রকল্পটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্থলবন্দরগুলোর সক্ষমতা বাড়াতে সরকার অনুমোদিত প্রকল্পগুলোর আওতায় ইতোমধ্যে ৬৯ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে তামাবিল স্থলবন্দর উন্নয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। বেনাপোলে একটি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও একটি আন্তর্জাতিক বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এটি গত জুনে তা উদ্বোধন করা হয়।

বিশ্বব্যাংক ও সরকারের নিজস্ব অর্থে শেওলা, ভোমরা, রামগড় স্থলবন্দরের অবকাঠামো ও বেনাপোল স্থলবন্দরে