রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম

কেরানীগঞ্জে জাল রুপি তৈরির কারখানার সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। র‌্যাবের এক অভিযানে এ কারখানা থেকে ১০ লাখ ভারতীয় জাল রূপিও উদ্ধার করা হয়েছে।

এ সময় দুই ব্যক্তি ও জাল রূপি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম আটক করেছে র‌্যাব।

বুধবার দিনগত রাতে এই অভিযান চালানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় গণমাধ্যমকে ব্রিফ করা হবে।

কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।