আওয়ার ইসলাম: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ২৬ মার্চ শহীদ জিয়াউর রহমানের কন্ঠ থেকেই স্বাধীনতার ঘোষণা শুনে দেশের অপমার মুক্তিকামী জনতা স্বাধীনতা আন্দোলনো ঝাপিয়ে পড়েছিলো
৭ই মার্চে শেখ মুজিবুর রহমানের ভাষণ স্বাধীনতার জন্য প্রেরণাদায়ক ছিলো কিন্তু সেদিনের সমাবেশ ছিলো প্রতিবাদ সমাবেশ। তিনি ভাল বক্তব্যও রেখেছিলেন। বলিষ্ঠ বক্তব্য আর সিদ্ধান্ত এক জিনিস নয়। জিয়াউর রহমান তো ভাল বক্তৃতা দিতে জানতেন না। কিন্তু তিনি যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
সুতরাং জোর করে স্বাধীনতার ঘোষক বানানোর কোন প্রয়োজন নেই। বীরউত্তম জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগের তাজউদ্দিনসহ অনেক নেতাদের লেখার মধ্যেও এটা স্পষ্ট হয়েছে। এটা অস্বিকার করার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল এর উদ্যোগে গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০.৩০টায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বীরউত্তম জিয়াউর রহমানের অবদান ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
তিনি বলেন, ১৬ ডিসেম্বরের বিজয়কে ছিনিয়ে আনতে হাজার হাজার মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন এবং মা বোনদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই অর্জন। শহীদ জিয়াউর রহমানের কন্ঠ থেকে সেদিন স্বাধীনতার ঘোষণা আওয়ামী লীগের আজো সহ্য হয় না।
কারণ তারা সেদিন স্বাধীনতা ঘোষণার চিন্তা করেনি। সেদিন যদি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা না হতো তাহলে দেশে গৃহযুদ্ধ বেধে যেতো। সেদিন তো ঢাকা মুক্ত ছিল এবং আওয়ামী লীগের বড় বড় নেতারা ঢাকায় অবস্থান করছিলো।

নোমান বলেন, জনবিচ্ছিন্ন একটি নির্বাচন করে তারা আবারো ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। তারা যতই নির্যাতন করুক, তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না। দেশে আর কোন ভোটারবিহীন নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি বলেন, জিয়া আমাদের মাঝে নেই। তার জাতীয়তাবাদী আদর্শ আমাদের কাছে আছে। এই আদর্শ ধরে রাখতে হবে। সুবিধাবাদীদের রাজনীতি মানুষ ত্যাগ করà