রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান

অফিস করেননি চার মন্ত্রী, নেপথ্যে কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সরকারের মেয়াদের চার বছরের মাথায় মন্ত্রিসভার সম্প্রসারণে তিন জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া, রদবদল হয়েছে আরও তিনটি মন্ত্রণালয়ে। ইতোমধ্যে নতুন মন্ত্রীদের দফতরও বণ্টনও করা হয়েছে।

তবে নতুন দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অফিস করেননি চার মন্ত্রী। তারা হলেন- পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কেরামত আলী।

বন ও পরিবেশমন্ত্রী এবং পানিসম্পদমন্ত্রী
নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার সচিবালয়ে আসেননি নতুন বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

অফিস না করার বিষয়ে পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেয়ার ইজ নো হারি। যার সঙ্গে আমার মন্ত্রণালয় এক্সচেঞ্জ হয়েছে, তিনি আমার শিক্ষাজীবনের বন্ধু, এখন আত্মীয়ও বটে।

গতকাল (বৃহস্পতিবার) অফিস না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে গিয়েছিলাম।

আগামী রোববার থেকে অফিস করবেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হা, উচিত হবে।

এদিকে, নতুন বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

তথ্য প্রতিমন্ত্রী
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দফতর বণ্টনের পর তারানা হালিমের জন্য বরাদ্দ পাওয়া কক্ষ এখনও সংস্কার করা হয়নি। মন্ত্রণালয়ের প্রশাসন শাখার সিদ্ধান্ত অনুযায়ী, তারানা হালিমের জন্য তথ্য মন্ত্রণালয়ের (ভবন ৪ নম্বর) ৯ম তলার ৮০১ নম্বর রুমটি সংস্কার করা হচ্ছে।

ওই কক্ষে আগে বসতেন অতিরিক্ত তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ। সম্প্রতি তিনি ভারপ্রাপ্ত সচিব হয়ে সচিবের রুমে চলে এসেছেন। ফলে ২ জানুয়ারি থেকে রুমটি ফাঁকা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রুমের সংস্কার কাজ চলছে। সেখানে কর্মরত শ্রমিক কামরুল ইসলাম বলেন, আগামী শনিবারের মধ্যে রুমের সংস্কার কাজ সম্পন্ন হবে।

এদিকে, তারানা হালিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তিগত কর্মকর্তা জানান, মন্ত্রী মহোদয় অফিসে যাননি। রোববার (৭ জানুয়ারি) থেকে তিনি অফিস করবেন বলে আমাদের জাà