রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান

৩০০ আসনে নির্বাচন করবে ইসলামী ঐক্যজোট; গাজী ইয়াকুবকে উত্তরের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচনে সারা দেশে তিনশ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট। একই সাথে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র প্রার্থীও ঘোষণা করেছে দলটি।

আজ রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী লিখিত ঘোষণাপত্রে পাঠ করে বলেন, আজকের এই জাতীয় মহাসমাবেশ ঘোষণা করছে যে, নিজস্ব স্বান্ত্রতা বজায় রেখে ইসলামী ঐক্যজোট আগামী জাতীয় নির্বাচনে দলীয় মিনার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে।

তাছাড়া ইসলামী ঐক্যজোট আগামী নির্বাচনে ২০ দলীয় জোট, মহাজোট বা অন্য কোন জোটের সাথে সম্পৃক্ত হবে না। কারণ ইসলামী ঐক্যজোট স্বতন্ত্রভাবে সকলকে ঐক্যবদ্ধ করার একটি বিকাশমান প্রক্রিয়া হিসাবে জন্মলগ্ন থেকে কাজ করে আসছে।

ইসলামী ঐক্যজোট শুধু একটি রাজনৈতিক জোটের নাম নয়; বরং ইসলামী জাগরণের উদ্যোমী এক দুর্জয় ও সাহসী কাফেলার নাম। ইসলামী রাজনীতির ক্ষেত্রে দিশারাী হিসাবেই এর আবির্ভাব। প্রয়োজনে ইসলামী ঐক্যজোট নিজস্ব বলয়ে নিবন্ধিত-অনিবন্ধিত হক্বপন্থী অন্যান্য ইসলামী সমমনা দলসমূহ নিয়ে জোট গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, ইহুদীরা অভিশপ্ত জাতি। তাদের দেশ নেই, রাষ্ট্র নেই। তাই তাদের কোন রাজধানী হতে পারে না।

তিনি বলেন ওআইসি জেরুজালেমকে মুসলমানদের রাজধানী ঘোষণা করেছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই দাবী রক্ষার জন্য প্রয়োজনে বিশ্বে ২০০ কোটি মুসলমান লড়াই করবে।

তিনি বলেন, ইসলামী ঐক্যজোট আলোকিত দিশারীর ভূমিকা পালন করছে। দলটি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়। এদেশের আমূল পরিবর্তন আনতে চায়। এদেশের ওলামায়ে কেরামরাও বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়। সে লক্ষে ইসলামী ঐক্যজোট ২০ দলীয় জোট থেকে বের হয়ে এসেছে।

মুফতী ফয়জুল্লাহ বলেন, ইসলামী ঐক্যজোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নিজস্ব প্রতীক মিনার মার্কায় নির্বাচন করবে। কোন জোট কিংবা মহাজোটের লেজুড়বৃত্তি করবে না।

তিনি বলেন, কওমà