রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

ইসলামী আন্দোলন-এর প্রার্থীকে বিজয়ী করুন: অধক্ষ ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে নগরবাসীর প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী শেখ ফজলে বারী মাসউদকে’কে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ

গতকাল রোববার বিকেলে থেকে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক সভায় সভাপতির বক্তব্যে নগরবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ঢাকা সহ সারাদেশে সন্ত্রাস ও দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দীন প্রতিষ্ঠিত না থাকায় সর্বত্র অশান্তি বিরাজ করছে।

এ অশান্তি থেকে মূক্তি পেতে হলে খোদাভীরু, সৎ, যোগ্য ও দূর্নীতিমুক্ত প্রার্থীকে বিজয়ী করে তার হাতে নগরের দায়িত্ব অর্পণ করতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

এসএস/