রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

এশিয়ার সেরা ৩৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কততম অবস্থানে রয়েছে তা জানা যায়নি।

লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা তৈরি করে। এই তালিকায় স্থান পাওয়ায় মঙ্গলবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে একটি ফ্যাক্স বার্তা পাঠিয়েছে সংস্থাটি।

আগামী ৫-৭ ফেব্রুয়ারি চীনের শেনঝেন শহরে অনুষ্ঠেয় ‘টাইমস হায়ার এডুকেশন’-এর এশিয়া ইউনিভার্সিটিজ সামিটে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিন দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট/ উপাচার্য অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির জন্য বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই স্বীকৃতিস্বরূপ এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেএ বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

আরএম/