রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

রাশিয়ায় ৪০ দিন পর সূর্যের আলো!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: টানা ৪০ দিন পর অবশেষে গত শুক্রবার প্রথম সূর্যোদয় দেখল উত্তর রাশিয়ার বাসিন্দারা। যেটি ২০১৮ সালের প্রথম সূর্যোদয়। খবর দ্য মস্কো টাইম।

এমন রোমাঞ্চকর সময়টা উপভোগ করতে স্থানীয়রা ছুটে আসেন খোলা এবং উঁচু জায়গায়। এতে সেলফি তোলাও বাদ যায়নি। তবে সবাইকে চমকে দিয়ে মাত্র ৩০ মিনিট থেকেই নিভে যায় সূর্যের আলো। নেমে আসে আবার রাতের আঁধার।

এটি প্রকৃতির একটা নিয়ম, বিজ্ঞানের ভাষায় একে ‘পোলার নাইট’বলা হয়। এর প্রভাবে আর্কটিক বৃত্তের মধ্যে থাকা অঞ্চলগুলো ২৪ ঘণ্টার বেশি সময়ের মধ্যে পুরোপুরি অন্ধকারে ছেয়ে যায়।

গত ২ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত উত্তর রাশিয়ায় এমনটা হয়েছে। যে কারণে ‘পোলার নাইট’দেখার জন্য দিনটি আসার আগে সবাই আলাদাভাবে প্রস্তুতি সেরে ফেলেন। ‘পোলার নাইট’ এবং নতুন বছরের সূর্যোদয় ঐতিহ্যগতভাবে অবলোকন করে থাকেন তারা।

শহরের সবচেয়ে উঁচু পর্বত ‘সোলোঞ্চিয়া গোর্কা’ রুশ ভাষায় যেটি সানি হিল নামে পরিচিত। ওই পাহাড়ে দাঁড়িয়ে বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানায় উত্তর রাশিয়ার অসংখ্য মানুষ।

এসএস/