রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভোটের রাজনীতিতে সুশীলরা অচল: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সুশীলদের আচরণ দেখে গাধার কথা মনে পড়ে যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের জনগণের কাছে যেতে পারেন না, ভোটের রাজনীতিতে তারা অচল। ভোটের রাজনীতি করতে হলে জনগণের ভোট পেতে হয়। ভোট পেয়ে এ সংসদে বসতে হয় ও সরকার গঠন করতে হয়, যদি আমরা গণতান্ত্রিক ধারা অনুসরণ করতে চাই। কিন্তু এ একটা শ্রেণি আমাদের আছে তারা কিন্তু জনগণের কাছে যেতে চায় না। তারা ক্ষমতার বাঁকা পথ খোঁজে।

বুধবার জাতীয় সংসদে ফজিলাতুন নেসা বাপ্পির সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বাপ্পি বলেন, দেশে অনেক উন্নয়ন হলেও এবং বিশ্ব তার স্বীকৃতি দিলেও সুশীল সমাজরা উন্নয়ন চোখে দেখে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত জানতে চান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এই ধরনের কিছু মানুষ ক্ষমতায় যাওয়ার পথ পায়। এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কিছু মানুষ খুঁজে নেয়। যারা সব সময় নিজেদের এইসব অশুভ শক্তির কাছে বিক্রি করতে প্রস্তুত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ