রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

বুধবার হজ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি আগামীকাল (বুধবার) রাজধানীর আশকোনা হজক্যাম্পে শুরু হবে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে হজ এজেন্ট, ব্যাংক কর্মকর্তা ও অন্যান্য ইউজারদের হজের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে। গতকাল (সোমবার) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট হজ এজেন্সি, ব্যাংক কর্মকর্তা (ইউজার) ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইউজারদের প্রাক-নিবন্ধনের প্রশিক্ষণ সার্ভারের মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। সম্প্রতি ধর্মমন্ত্রীর নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সম্পাদিত হয়। উল্লেখ্য চলতি বছর সরকারি পর্যায়ে ৬ হাজার ৯৫৩ জন ও বেসরকারি পর্যায়ে ২ লাখ ৩৩ হাজার ১২৪ জন প্রাক নিবন্ধন করেছেন। খুব শিগগিরিই চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হতে পারে।

/এটি