রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

খালেদার সাজা হলে আদালতের সিদ্ধান্ত অনুযায়ীই ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি মামলায় দণ্ডিত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেবে কারা অধিদফতর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাজা হলে খালেদা জিয়াকে কোথায় রাখা হবে। জবাবে তিনি বলেন, রায় কী হবে, তা যেহেতু তার জানা নেই, সেহেতু আদালত যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কারাগার যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। উনি সাবেক প্রধানমন্ত্রী, জেল কোড অনুযায়ী যে রকমভাবে রাখার আদেশ আসবে, সেভাবেই রাখা হবে। এখনো জানি না।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা অধিদফতর কোথায় কীভাবে রাখবেন, এটা তাদের ব্যাপার। তবে খালেদা জিয়ার বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী জেলকোড অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ