বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


বিএনপির প্রতি কঠোরই থাকবে আ.লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

আপাতত বিএনপির ব্যাপারে কঠোর মনোভাব না দেখালেও দলটিকে চাপে রাখার অবস্থান থেকে সরছে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা এবং দলীয়ভাবে বিএনপিকে ছাড় না দেওয়ার অবস্থানেই থাকছে শাসক দল।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপকালে দল ও সরকারের এমন মনোভাবের কথাই জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, ২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে বিএনপির ব্যাপারে কঠোর অবস্থানে থাকার কারণে সরকার পরিচালনায় ‘অহেতুক’ সমস্যা এড়ানো গেছে। সর্বশেষ আওয়ামী লীগ ও সরকারের কঠোর অবস্থানের কারণেই বিএনপির চেয়ারপারসনের কারাগার যাওয়ার মতো বড় ঘটনার পরও বিএনপি নমনীয় অবস্থানে রয়েছে। সহিংস ও নাশকতা থেকে দূরে রয়েছে।

বিএনপির সাম্প্রতিক রাজনীতি নিয়ে আওয়ামী লীগের মূল্যায়ন হলো, দলটি এখন ভেতর-বাইরে চাপে আছে। এ কারণে কঠোর অবস্থান না নিয়ে দলটি ‘ধীরে চলো নীতি’ নিয়েছে। এই নীতি নেওয়ার ক্ষেত্রে বিএনপির যেসব বিবেচনা কাজ করেছে তা হলো, বিএনপি বুঝতে পেরেছে তারা গত নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে, সেই নির্বাচন ঠেকাতে এবং পরে সরকার পতনে সহিংসতার পথে গিয়ে অযথা শক্তিক্ষয় হয়েছে, দলের ক্ষতি হয়েছে। এবার যে পরিস্থিতিই হোক না কেন, দলটি নির্বাচনে যাওয়ার সুযোগ কোনোমতেই ছাড়বে না। নির্বাচনে অংশ নেওয়ার আগে অযথা সহিংসতার পথে গিয়ে শক্তিক্ষয় তাদের লক্ষ নয়।

বিএনপি সম্পর্কে এখনকার মূল্যায়ন এমন হলেও আওয়ামী লীগ মনে করে, বিএনপি সময় বুঝে কঠোর হতে পারে। আর আওয়ামী লীগের ‘ন্যূনতম নমনীয়’ অবস্থানকে ‘দুর্বলতা’ দেখিয়ে রাজনৈতিক সুবিধা নিতে পারে।

আওয়ামী লীগ কি বিএনপির ব্যাপারে শক্ত অবস্থানে থাকবে? এই প্রশ্নের জবাবে দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, এখানে শক্ত বা নরম পথ বলে কিছু নেই। বিএনপি তার কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী সংগঠন।

তারা ২০১৫ সাল পর্যন্তও জ্বালাও-পোড়াও করেছে, পুড়িয়ে মানুষ মেরেছে। সেখানে একটি সরকার জনগণের জন্য যা প্রয়োজন, তা-ই করবে। ফরুক খানের স্পষ্ট বক্তব্য, ‘আপনি ভাঙচুর করবেন, মানুষ মারবেন আর বুক ফুলিয়ে চলবেন, তা হবে না। আওয়ামী লীগ বা সরকার সেটা হতে দেবে না।’

ফারুক খান বলেন, যেসব মামলা খালেদা জিয়া বা তারেক রহমানের বিরুদ্ধে আছে, সেগুলো তাদের গতিতে চলবে। এসব আদালতের বিষয়। আর পৃথিবীà