রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

দুইবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেদিকে খেয়াল রেখেই আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার সচিবালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সামাজিক মর্যাদা অনুযায়ী কারাগারে তার জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।

এসময় খালেদা জিয়াকে ডিভিশন দেয়া নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খবর পেয়েছি, আদালত থেকে একটা দিক-নির্দেশনা আসছে, সেটা আসুক। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তারপরও আমরা বলি, তার সামাজিক মর্যাদা, দুইবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেইদিকে খেয়াল রেখেই আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি।

তিনি আরও বলেন, কোর্ট থেকে একটি নির্দেশনা আসছে, সেগুলো অলরেডি ব্যবস্থা করা হয়ে গেছে। যদি আরও নতুন কিছুর ব্যবস্থা করার জন্য আমাদের কাছে আসে, আমরা অবশ্যই সেগুলো করব।

এর আগে গেলো বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ