আওয়ার ইসলাম
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ‘ইচ্ছায়’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
তিনি বলেন, ‘ঢাকার দুই পাশে দুটো সুন্দর জেলখানা ছিল- কাশিমপুর এবং কেরানীগঞ্জ। সেখানে না নিয়ে বেগম জিয়াকে একাকী রাখার জন্য, মানসিকভাবে টর্চার করার জন্য নাজিম উদ্দিন রোডের কারাগারে নিয়ে যাওয়া হয়।’
‘আমার মনে হয়, এরশাদ এতে সম্পৃক্ত রয়েছেন। প্রতিশোধ নেয়ার জন্য এটা করা হয়েছে। কারণ, তাকেও নাজিম উদ্দিন রোডের কারাগারে রাখা হয়েছিল’ যোগ করেন এলডিপি চেয়ারম্যান।
রাজধানীর নিজ রাজনৈতিক কার্যালয়ে পরিবর্তন ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অলি আহমদ।
কর্নেল অলি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠার পর ১৯৮০ সালের ফেব্রুয়ারিতে বিএনপিতে যোগ দেন। ওই বছরের মার্চে চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হন। এরপর আরও চার দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন একই আসন থেকে।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংস্পর্শে থেকে জাতীয়তাবাদী রাজনীতি করেছেন তিনি। ১৯৮৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। অলি আহমদ ’৯১ সালে বিএনপি সরকার গঠন করলে যোগাযোগমন্ত্রী, ’৯৬ সালে প্রথমে কৃষি, খাদ্য ও পানিসম্পদমন্ত্রী এবং পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হন।
অবশ্য ২০০১ সালের সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে আসন বণ্টন নিয়ে দলের সঙ্গে মতভেদ সৃষ্টি হয়। চারদলীয় জোট সরকারের শেষ সময়ে এসে ২০০৬ সালের ২৬ অক্টোবর অলি আহমদ বিএনপি থেকে পদত্যাগ করে এলডিপি গঠন করেন।
ওই সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ জোটের সঙ্গে মিলে আন্দোলন করলেও পরে বিএনপি জোটে ফেরেন অলি আহমদ। নির্দলীয় নিরপেক্ষ সরকারসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে একাত্ম হয়ে ২০-দলীয় জোটের অন্যতম শরিকে পরিণত হন তিনি।
জোটনেত্রীর মুক্তির দাবিতেও তিনি সোচ্চার। খালেদা জিয়াকে কারাগারে পাঠানো প্রসঙ্গে এলডিপি চেয়ারম্যান বলেন, ‘আমরা মনে করি, দেশের জনগণ এটা গ্রহণ করেনি।’
তিনি বলেন, ‘খালেদা জিà§