রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘প্রশ্নফাঁস রোধে নৈবক্তিক প্রশ্ন তুলে দেয়ার চিন্তা করছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী জানিয়েছেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে পর্যায়ক্রেম নৈবক্তিক প্রশ্ন তুলে দেয়ার চিন্তা করছে সরকার।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাপটেক এবং এডিএন এডু সার্ভিস আয়োজিত ‘অ্যাপটেক শিক্ষা প্রশিক্ষণ সেবা পণ্যের’ উদ্ভাবন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চিন্তা-ভাবনা করছি, এমসিকিউ প্রশ্ন তুলে দেয়ার সিদ্ধান্ত পর্যায়ক্রমে নিবো যাতে, প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা থাকবে না।’

এছাড়াও বর্তমানে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসরোধে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে শ্রেণিকক্ষে প্রবেশ করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের কাছে পরীক্ষার পূর্ব মুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ থাকছে না। সে জন্য এ ধরনের ঘটনা ঘটলেও এর প্রভাব পরীক্ষার্থীদের ওপর পড়ছে না।’

শিক্ষামন্ত্রী কি আদৌ সরে দাঁড়াবেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ