রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির অনশন কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির অনশন কর্মসূচি। এ উপলক্ষ্যে সেখানে হাজারও নেতাকর্মী জড়ো হয়েছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত এ অনশন কর্মসূচি সকাল ১০ টা থেকে প্রেসক্লাবের সামনে শুরু হয়। বিকেল ৫ টা পর্যন্ত অনশন চলবে বলে জানা যায়।

অনশনে নেতাকর্মীরা ‘আমার নেত্রী অামার মা, বন্দী থাকতে দেবো না’ স্লোগান দিতে থাকেন।

এর আগে অনশনে অংশ নিতে সকাল ৯টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

বিএনপির এই অনশনকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রেসক্লাব ও আশপাশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আছে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

স্লোগানে স্লোগানে মুখরিত অনশনস্থল

অনশনে নেতাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ২০ দলের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম, ন্যাপ-ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

খালেদা জিয়ার নেতৃত্বেই নির্বাচনে যাবে বিএনপি: মির্জা ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ