রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

প্রশ্নফাঁস এখন রুটিন মাফিক বিষয় হয়ে পড়েছে: শেখ মারুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধ করতে না পারায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায়, জাতীয় প্রেস ক্লাব চত্বরে ‘চলমান এসএসসি/সমমান’সহ সকল পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চলছে। শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষানীতি, শিক্ষা আইন করে পাঠ‍্যপুস্তকে ইসলাম এবং দেশের সংস্কৃতি ও সার্বভৌমত্ব বিরোধী বিষয় সংযোজনের অপচেষ্টা চালিয়ে আসছে।

তিনি বলেন, আমরা জানি ২০১২ সাল থেকে প্রত্যেক পরীক্ষায় ব্যাপক আকারে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। অথচ শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই তা অস্বীকার করে আসছে। কিন্তু প্রশ্নফাঁস আজ মহামারী আকার ধারণ করেছে। প্রশ্নফাঁস এখন রুটিন মাফিক বিষয় হয়ে পড়ছে।

বিশ্ববিদ্যালয়, মেডিকেল, পাবলিক পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক সমাপনী পরীক্ষারও প্রশ্নফাঁস হচ্ছে। চলমান এসএসসি পরীক্ষার সাতটি বিষয়ের প্রশ্নফাঁস হয়েছে। অথচ এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে না। সিন্ডিকেটের মূল হোতারা থেকে যাচ্ছে বরাবরই অন্ধকারে এবং সরকার এতে শতভাগ ব্যার্থ বলেও তিনি মন্তব্য করেন।

মানববন্ধনে তিনি প্রশ্নফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি কেএম শরিফুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ, প্রচার ও যোগাযোগ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী ও মহানগর নেতৃবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ